দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
১০৩
বার পঠিত
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
রনি আহমেদ রাজুঃ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Reuters. এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনার অনিশ্চয়তায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। তবে নতুন করে আলোচনা শুরু হতে পারে এমন আশাবাদের কারণে বাজারে কিছুটা স্থিতি ফিরে এসেছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯৪.৯৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের মে মাসের সরবরাহ মূল্য ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮.৫০ ডলারে দাঁড়িয়েছে। এদিকে সম্ভাব্য আলোচনার খবরে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় বাজারে কিছুটা চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
রনি আহমেদ রাজুঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Reuters.
এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনার অনিশ্চয়তায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। তবে নতুন করে আলোচনা শুরু হতে পারে এমন আশাবাদের কারণে বাজারে কিছুটা স্থিতি ফিরে এসেছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯৪.৯৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের মে মাসের সরবরাহ মূল্য ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮.৫০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে সম্ভাব্য আলোচনার খবরে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় বাজারে কিছুটা চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।