রনি আহমেদ রাজুঃ

 

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Reuters.

 

এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনার অনিশ্চয়তায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। তবে নতুন করে আলোচনা শুরু হতে পারে এমন আশাবাদের কারণে বাজারে কিছুটা স্থিতি ফিরে এসেছে।

 

মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯৪.৯৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের মে মাসের সরবরাহ মূল্য ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮.৫০ ডলারে দাঁড়িয়েছে।

 

এদিকে সম্ভাব্য আলোচনার খবরে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় বাজারে কিছুটা চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।