ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশ্বজুড়েই ফেসবুকের সমস্যা, স্বয়ংক্রিয়ভাবেই চালু

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুকে লগইন করতে সমস্যার মুখে পড়ছেন অনেক ব্যবহারকারী। ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন।

মেটা কোম্পানির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম উধাও হয়ে যাওয়ার দেড় ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আবার সচল হয়েছে।

এর আগে, রাত ৯টার দিকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন অসংখ্য ব্যবহারকারী। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ-আউট হয়ে গেছেন তারা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না।

প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন এক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে ফেসবুক নিয়ে অনেককে ট্রল করতেও দেখা গেছে।

৫ মার্চ, বাংলাদেশ সময় পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন- এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’

রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরে আসার পর রাত ১১টা ১৯ মিনিটে অ্যান্ডি স্টোন আরেক টুইটে বলেন, ‘আজ একটি কারিগরি ইস্যু আমাদের পরিষেবাগুলোতে ব্যবহারকারীদের প্রবেশে সমস্যা সৃষ্টি করেছিল। যারা সমস্যায় পড়েছিলেন তাদের সবার জন্য যতো দ্রুত সম্ভব আমরা ইস্যুটির সমাধান করতে পেরেছি। যেকোনো সমস্যা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

error: Content is protected !!

বিশ্বজুড়েই ফেসবুকের সমস্যা, স্বয়ংক্রিয়ভাবেই চালু

আপডেট টাইম : ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :