ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বোয়ালমারী যুবলীগের আহবায়ক বহিষ্কার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলামকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কার্য্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে তাকে এই অব্যাহতি দেয়া হয়।
সোমবার (২০ ডিসেম্বর) এই অব্যাহতি দেয়া হয়।
ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার এবং খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত স্বাক্ষরিত ওই অব্যাহতি পত্র সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম চতুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী।
দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। তাতে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন জবাব না দেয়ায় গঠনতন্ত্রের ২২ (ক) ধারায় মোতাবেক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে সংগঠন থেকে রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বোয়ালমারী যুবলীগের আহবায়ক বহিষ্কার

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :