ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিদ্যুৎস্পৃষ্টে ৪তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৬

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৪তলা থেকে পড়ে রাজু ইসলাম (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬জন।
সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের নারকিলে তলায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনার শিকার হন শ্রমিকরা। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা কুষ্টিয়া শহরের নারকিলেতলা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল কাশেমের বাসায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক সবুজ বলেন, আমরা চারতলায় কাজ করছিলাম। নিচ থেকে লোহার রড তোলার সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগে। পুরো রড বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় দুজন শ্রমিক চারতলা থেকে পড়ে যান। এরমধ্যে রাজু ইসলাম মারা গেছেন।
নিহত রাজু ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়িয়া ইউনিয়নের খুচাবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।
আহত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ভবনটিতে ৯ জন শ্রমিক কাজ করছিলেন। ভবনটি নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হতাহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

error: Content is protected !!

বিদ্যুৎস্পৃষ্টে ৪তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৬

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :