ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিচ্ছেদের ৯ দিন পর বিয়ে করলেন দুধ দিয়ে গোসল করা বদিউজ্জামান

-নববধূর সঙ্গে প্রবাসী বদিউজ্জামান শিকাদার।

১৭ বছরের দাম্পত্য জীবন। দুই সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহ লেগেই থাকতো স্ত্রী’র সঙ্গে। পরকীয়া আসক্ত স্ত্রী’র সঙ্গে একবার বিচ্ছেদও হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় আবার বিয়ে করেন। তবে শেষ পর্যন্ত বৈবাহিক বন্ধন আর টেকেনি।

.

আবার বিচ্ছেদ হয়ে যায় স্ত্রী’র সঙ্গে। বিচ্ছেদের পর ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন প্রবাসী বদিউজ্জামান শিকাদার। গত ১১ এপ্রিল স্ত্রী’র সঙ্গে তার বিচ্ছেদ হয়। এর পরদিন দুধ দিয়ে গোসল করেন।

-পরিবারের সাথে নববধু ও প্রবাসী বদিউজ্জামান শিকাদার।

ওই ঘটনার ৯ দিন পর আবার বিয়ে করলেন প্রবাসী বদিউজ্জামান শিকাদার। এবার কনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। সোমবার (২১ এপ্রিল) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

.

বদিউজ্জামান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত বারেক শিকদারের ছেলে ও সাইপ্রাস প্রবাসী।

.

এ বিষয়ে বদিউজ্জামান শিকদার বলেন, ‘আমার পরিবারসহ পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে সিকদার সাজেদুল ইসলাম এবং নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বুশরা জামান বিন্দু পছন্দ করে আমাকে নতুন করে বিয়ে করিয়েছে। আমরা সবার কাছে দোয়া চাই।’

-বিবাহ বিচ্ছেদের পর ৫০ লিটার দুধ দিয়ে গোশল করছেন প্রবাসী বদিউজ্জামান শিকাদার।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বিচ্ছেদের ৯ দিন পর বিয়ে করলেন দুধ দিয়ে গোসল করা বদিউজ্জামান

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
বিশেষ প্রতিনিধি :