ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি রাজনৈতিক কর্মসূচীর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেঃ -হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচীর নামে সন্ত্রাসী কর্মকান্ড করছে।

আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই, সেটা তারা নিজেরাও জানে। রাজনৈতিক কর্মসূচিতে হরতাল অবরোধ থাকবে কিন্তু বিএনপি যে অবরোধের নামে গাড়ি ভাঙচুর, পেট্রোল দিয়ে আগুন ধরানোসহ মানুষকে হত্যা করে, এটা কোনো রাজনীতির ভেতর পড়ে না। বরং এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড।

তিনি বলেন, বিএনপি’র সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির অবরোধে আর ভয় না পেয়ে দূরপাল্লার গাড়ি চলাচল করছে। এতে জনসাধারণের মনের আতংক কমছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে।

১২ নভেম্বর, রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে সমন্বয় বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাবুবউল আলম হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, গাড়ীতে বাসে আগুন দেবার জন্য মানুষের মধ্যে কিছুটা আতংক ছিলো। এখন সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সারাদেশের গাড়ী চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতই চলাচল করছে।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বিএনপিকে মানুষ রাজনৈতিক দল হিসেবেই জানে, তাই তাদের উচিত রাজনৈতিক কর্মসূচী পালন করা।

আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজের আউটডোরের (আংশিক) কার্যক্রম শুরুর উদ্বোধন করবেন। এজন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আউটডোরে প্রাথমিকভাবে রোগীর চিকিৎসাপত্র দেওয়া শুরু করা হয়েছে।

এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান, পরিচালক ডাক্তার মারুফ হাসানসহ ডাক্তার-কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসব

error: Content is protected !!

বিএনপি রাজনৈতিক কর্মসূচীর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেঃ -হানিফ

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :