ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি নেতার ভাতিজাকে কোপালো শ্রমিক লীগ নেতার ভাতিজা

-মো. পিয়াল মাতুব্বর।

স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহিন মাতুব্বরের আপন ভাতিজা পিয়াল মাতুব্বরকে (২৫) কুপিয়ে জখম করেছে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর আপন ভাতিজা মো. বাহার চৌধুরী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বাজারে ওয়ালটন শোরুমের ভেতরে গিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে উত্তেজিত জনতা শ্রমিক লীগ নেতা টুটু চৌধুরীর বাড়ি ও তার ভাই লুলু চৌধুরীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতা টুটু চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা শাহিন মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জেরে টুটু চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি নেতা শাহিন মাতুব্বর ও তার ভাই সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে। রোববার দুপুরে বিএনপি নেতা শাহিন মাতুব্বরের ভাতিজা পিয়াল তাদের ওয়াল্টন শোরুমে বেচাকেনা করছিলেন। এ সময় শ্রমিক লীগ নেতা টুটু চৌধুরীর ভাতিজা বাহার একটি কোদাল হাতে নিয়ে এসে পিয়ালকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা টুটু চৌধুরীর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় টুটু চৌধুরীর ভাই লুলু চৌধুরীর দোকানও ভাঙচুর করে তারা। গুরুতর আহত পিয়ালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর বলেন, এলাকায় ত্রাস সৃষ্টি করতে মাঝে মাঝেই টুটু চৌধুরী ও তার ভাই-ভাতিজারা নিরীহ মানুষকে ধরে মারধর করে। টুটুর শেল্টারে তার ভাতিজা বাহার চৌধুরী নানা অপকর্ম করে বেড়ায়। রোববার দুপুরে আমার ভাতিজা পিয়াল দোকানে কাজ করছিল। এ সময় টুটুর নির্দেশে হঠাৎ দোকানের ভেতর এসে পিয়ালকে কুপিয়ে জখম করে বাহার।

এ বিষয়ে বক্তব্য জানতে টুটু চৌধুরী ও তার ভাতিজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ এখন শান্ত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত

error: Content is protected !!

বিএনপি নেতার ভাতিজাকে কোপালো শ্রমিক লীগ নেতার ভাতিজা

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
স্টাফ রিপোর্টার, ফরিদপুর :