ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি অস্বাভাবিক সরকারের ছায়ায় থাকতে চায় – ইনু

বিএনপি অস্বাভাবিক সরকার ক্ষমতায় এনে তাদের ছায়ায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে বিএনপি মূলত যুদ্ধাপরাধী ও দুর্নীতির বিচার বন্ধ দলীয় নেতা-নেত্রীদের মুক্ত এবং দেশের সংবিধানকে খেয়ে ফেলতে চায়।

শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়িয়ায় একটি মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, আমরা চাই না অনির্বাচিত অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত-বিএনপির পার্টনারশিপের সরকার দেশে যে দুর্ভোগ সৃষ্টি করেছিল, তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায় না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে পাতানো নির্বাচনের কিছু দেখছি না।

বাজেট নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোটাও ঘি খায়নি বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর করেছি। রেলব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি। দরিদ্র কমিয়ে এনে বিনা মূল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি। বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ঘি খাওয়ার কোনো সুযোগই নেই।

তিনি বলেন, আমেরিকা তাদের স্বার্থে ভিসানীতি করেছে। এর সঙ্গে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। বরং এর মাধ্যমে আমেরিকা বাংলাদেশে যথাসময়ে নির্বাচনের পক্ষেই মত দিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

বিএনপি অস্বাভাবিক সরকারের ছায়ায় থাকতে চায় – ইনু

আপডেট টাইম : ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
ইসমাইল হােসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :