ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপির ৩১ নেতাকর্মীর নামোল্লেখ করে মামল দায়ের

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা এবং বোমা ও গুলি বর্ষণের ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো অর্ধশতকে আসামি করে থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই মোঃ মাহাবুল করিম বাদি হয়ে আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন। এদের মধ্যে ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। মামলায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান, জুলফিকার হোসেন জুয়েল, গোলাম মোস্তফা মিরাজ, এমটি আক্তার টুটুল, খন্দকার ফজলুল হক টুলু, মিজানুর রহমান মিনান, পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজ, খায়রুল ইসলাম সবুজ, মোঃ কায়েশ, ভিপি ইউসুফ, ভিপি সেলিম, মামুনুর রশিদ, নাছির উদ্দিন মিলার, গোলাম রব্বানী রতন, ভিপি রেজা, ইশতিয়াকুর রশীদ ইশতি, জহিরুল ইসলাম জহির, বিটু শেখ, খান মামুনকে আসামী করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধে পরস্পর যোগসাজস ও সহায়তায় পুলিশের উপর ককটেল বোমা হামলা করে ককটেল বিস্ফোরণ, পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান, স্বেচ্ছাকৃতভাবে পুলিশের উপর আঘাত করে গুরুতর ও সাধারণ জখম করার অপরাধে পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ ধারা তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারার অভিযোগ আনা হয়েছে। এর আগে এই মামলায় মোঃ কামাল মিয়া, সাজ্জাদ হোসেন সেজান, রাজীব হোসেন তাওহীদ ইসলাম রাকিজ, মোঃ তরিকুল ইসলাম ও মাসুদ রানা নামে ৬ জনকে আটক করে।
গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারের জুলুম, নির্যাতন এবং ভুয়া ও গায়েবি মামলার প্রতিবাদে সারা দেশে মহানগর বিএনপি’র আহুত প্রতিবাদ সভার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির নেতৃত্বে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সম্পূর্ণ সমাবেশে এ হামলা হয়। আওয়ামী লীগ, ছাত্র লীগ ও যুবলীগ নিজেরা মাথায় পুলিশের মতো হেলমেট পরে বেপরোয়াভাবে ইট, পাটকেল, লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র দিয়ে সভায় অতর্কিতভাবে হামলা চালায় বলে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ  জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, মব নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

error: Content is protected !!

বিএনপির ৩১ নেতাকর্মীর নামোল্লেখ করে মামল দায়ের

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :