ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনএসবি চক্ষু হাসপাতালে অস্বচ্ছল রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন 

ফরিদপুরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাটে অবস্থিত বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে অস্বচ্ছল ও দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে।
গত বৃহস্পতিবার পাঁচজন রোগীর সফল এই অপারেশন সম্পন্ন হয়। অপারেশন পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
তার এই কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’। জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর এই পাঁচজন রোগীর ছানি অপারেশনে সহযোগিতা করে। আর এতে বিনামূল্যে রোগীদের অপারেশন করেন ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
তিনি জানান, বিএনএসবি জহুরুল চক্ষু হাসপাতালে ধারাবহিক ভাবে অস্বচ্ছল রোগীদের ছানি অপারেশন কর্মসূচির অংশ হিসেবে এসকল রোগীদের ছানি অপারেশন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর প্রধান আহমেদ সৌরভ জানান, তিনি ৪৫ বছর বয়সী আয়েশা বেগম ও ৫২ বছর বয়সী খবিরননেসা নামে দুজন দরিদ্র নারীর অপারেশন করার জন্য ডা. রাহাত আনোয়ারকে অনুরোধ জানালে তিনি উৎসাহের সাথে তাদের এই অপারেশন সম্পন্ন করেন।
বৃহস্পতিবার এই দুজন সহ মোট পাঁচজন রোগীর অপারেশন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

error: Content is protected !!

বিএনএসবি চক্ষু হাসপাতালে অস্বচ্ছল রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন 

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :