ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যুবকের গলিত মরদেহ

রংপুরের পীরগাছায় নিখোঁজের ৪ দিন পর ফিরোজ মিয়া (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি নির্মাণাধীন গুচ্ছগ্রাম থেকে সোমবার সকালে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে।

আটকরা হলেন, উপজেলার কাবিলাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে টিপু (২৬), মৃত আওয়াল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), মতিল চৌকিদারের ছেলে সুলতান হোসেন ও পার্শ্ববর্তী দোয়ানী গ্রামের নুর মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম (২৪)।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফিরোজের কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে শনিবার পীরগাছা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন তার বাবা। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্থানীয়রা একটি নির্মাণাধীন গুচ্ছগ্রামে মাটিচাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ফিরোজের সঙ্গে আটকদের স্থানীয় কান্দি বাজারের একটি চায়ের দোকানে বৃহস্পতিবার শেষবার দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নিহতের বাবা আমির উদ্দিন জানান, আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে নিখোঁজের দিন তার সঙ্গে প্রায় লক্ষাধিক টাকা ছিল। ওই টাকা হাতিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। এ ঘটনায় ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যুবকের গলিত মরদেহ

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :