ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে বোয়ালমারীর ২ জন নিহত

মাদারীপুর জেলার শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একই পরিবারের ২ জন রয়েছেন।
শাশুড়ীর মৃত্যু সংবাদ শুনে উপজেলার পঁচামাগুরা গ্রামের আরজু সরদার (৫০) শেষবারের মতো শাশুড়ীকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু তিনি নিজেই সপুত্রক ওই দুর্ঘটনায় নিহত হন।
আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম জানান, শাশুড়ী মনোয়ারা বেগম মারা যাওয়ার খবর শুনে আরজু সরদার রবিবার দিবাগত রাতে স্ত্রী-সন্তান নিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
স্পিডবোটে পদ্মা নদী পার হওয়ার সময় শিবচর এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। এতে আরজু সরদার ও তার সন্তান ইয়ামিন (২) মারা যায়। আরজু সরদার ও তার ছেলে ইয়ামিনের লাশ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পঁচামাগুরায় নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান, এ ঘটনা একটি হৃদয় বিদারক ঘটনা। আরজু সরদার ও তার ছেলে ইয়ামিনের লাশ বাড়িতে আনা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে বোয়ালমারীর ২ জন নিহত

আপডেট টাইম : ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
মো. নুর ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ :