মোক্তার হোসেনরাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে শুক্রবার (১৩ নভেম্বর) সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বক্তব্য রাখেন।আলোচনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ) ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির। প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা।অনুষ্ঠানে নতুন প্রজন্মের পাঠকের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্য সৃষ্টি তুলে ধরার লক্ষ্যে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মোৎসব স্মারক গ্রন্থের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মোৎসব ঘিরে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।
এ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বক্তব্য রাখেন।
আলোচনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ) ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির। প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের পাঠকের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্য সৃষ্টি তুলে ধরার লক্ষ্যে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মোৎসব স্মারক গ্রন্থের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মোৎসব ঘিরে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।