ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া শহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

বাবু সভাপতিঃ কামাল সাধারণ সম্পাদক

-সভাপতি বাবুঃ কামাল সাধারণ সম্পাদক।

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া শহর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির সভাপতি শওকত হাসান বুলবুলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

–

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক শেখ সাদী। বিকেলে পৌর এলাকার ২১টি ওয়ার্ডের ১ হাজার ৪৫১ জন ডেলিগেট ভোটারদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট প্রদান করেন মোট ১ হাজার ৩৫২ জন। এর মধ্যে ১১টি ভোট বাতিল হয়।

–

সভাপতি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একে বিশ্বাস বাবু ৬১১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল মাজমাদারকে ১৬ ভোটে পরাজিত করেন। কাজল মাজমাদার পেয়েছেন ৫৯৫ ভোট।

–

অন্যান্য প্রার্থীদের মধ্যে রফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ২ ভোট, মহিউদ্দিন চৌধুরী মিলন ৪৫ ভোট, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ২৮ ভোট এবং আল-আমীন কানাই পেয়েছেন ৭০ ভোট।

–

সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কামাল উদ্দিন ৭৬১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম মাসুদ পেয়েছেন ৫৮০ ভোট।

–

নির্বাচন শেষে এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল ভোটার, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

–

এ সম্মেলনের মধ্য দিয়ে কুষ্টিয়া শহর বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ

error: Content is protected !!

কুষ্টিয়া শহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

বাবু সভাপতিঃ কামাল সাধারণ সম্পাদক

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :