ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উদ্ধার করে মর্গে পাঠালো পুলিশ

বাঘার বিনোদপুর বাজারে পরিচয়বিহীন ব্যক্তির মৃত্যু !

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে থাকা পরিচয়বিহীন ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৮/০৬/২০২৫ ইং) দুপুরে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি পাগল হিসেবে পরিচিত ছিলেন। তিনি থাকতেন বিনোদপুর বাজারের সরকারি বিল্ডিংয়ের বারান্দায়। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১৭/০৬/২০২৫) দিবাগত রাতের কোনো এক সময়ে তিনি মারা যান।

বাজারের সাথী বস্ত্রালয়ের মালিক মোঃ সবুজ জানান, প্রায় ৮ মাস ধরে ওই ব্যক্তি বাজারে অবস্থান করছিলেন। চা ব্যবসায়ী লালন জানান, সকালে তিনি তার স্টলে এসে দেখেন লোকটি মরে পড়ে আছে। বিষয়টি বাজার কমিটির সভাপতি মামুন হোসেনকে জানান।

মামুন হোসেন জানান, বিষয়টি ইউএনও ও থানাকে অবগত করা হয়। পরে ইউএনওর প্রতিনিধি ও বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, সেখান থেকে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামকে প্রেরণ করা হবে।

বাঘা থানার ওসি এ.এফ.এম. আছাদুজ্জামান জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি থেকেই বদর প্রতিরক্ষা চুক্তি’

error: Content is protected !!

উদ্ধার করে মর্গে পাঠালো পুলিশ

বাঘার বিনোদপুর বাজারে পরিচয়বিহীন ব্যক্তির মৃত্যু !

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :