ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ভোটার হালনাগাদ কর্মসূচি’২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

“ সঠিক তথ্যে ভোটার হবো,নির্বাচনে ভোট দেবো”এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি (২০২৫) ২০ জানুয়ারি’ হতে কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের এ কার্যক্রম ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।

সেই উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা নির্বাচন অফিস কর্তৃক রোববার (১৯ জানুয়ারি’২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সমন্বয় কমিটির সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) সাবিহা সুরতানা ডলি।

সভায় উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম জানান, যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এসময় ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবেঃ ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)। এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রাশিদের ফটোকপি)।

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবেঃ নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে । জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে । কোন অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।

আইনগত বিষয়ঃ একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের এ আদেশ মেনে ভোটার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান, উপজেলা নির্বাচন অফিসার। সভায় হিজরা জনগোষ্টির ভোটার হওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) আফম আশাদুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শিক্ষক বাবুল ইসলাম সহ উপজেলা সমন্বয় কমিটির সদস্যগন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় ভোটার হালনাগাদ কর্মসূচি’২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :