ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

-ছবিঃ প্রতীকী।

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির আহŸায়ক ফখরুল হাসান বাবুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ফখরুল হাসান বাবুল উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকট শব্দ শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে বাড়ির গেটের সামনে ও বাড়ির ভেতরে বিস্ফোরিত ককটেল নিক্ষেপের স্থান দেখেছেন। বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়। বিএনপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদসহ নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

পুলিশ জানায়, ৩টা বিস্ফোরিত হয়েছে। ৬টা উদ্ধার করা হয়েছে। সেগুলো জর্দ্দার কৌটায় বিশেষ কায়দায় বাঁধানো ছিল। প্রাথমিকভাবে ককটেল সদৃশ বস্ত বলে ধারনা করা হয়েছে। তবে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর ককটের কিনা জানা যাবে।

বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি ও পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা জানান, খবর শুনে নেতা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেল হামলা ও বিস্ফোরণের বিষয়টি দেখেছেন। তাৎক্ষনিক বিক্ষোভও করেছেন।

ফখরুল হাসান বাবুল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবরশুনে বাড়িতে গিয়ে ককটেল ও পিস্তুলের গুলি ছোড়া হয়েছে বলে জানতে পারেন। তার দাবি,হত্যার উদ্দেশ্য আওয়ামী লীগের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষযে মামরা করবেন বলে জানান তিনি। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের না পেয়ে বক্তব্য নেওয়া যায়নি। সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওযা গেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। তাৎক্ষনিক হামরাকারিদের সনাক্ত করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :