ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে টেলিভিশন, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়িয়ে দেওয়ার অভিযোগে আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে বাঘা থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১৭ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০–৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাসিন্দা রোয়াজ প্রামাণিকের ছেলে জিয়াউল হক জিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী বাজারসংলগ্ন বড়াল নদীর পূর্বপাশে তালতলা এলাকায় অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে পেট্রোল ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, আসবাবপত্র, দলীয় নেতাদের টানানো ছবি, বৈদ্যুতিক মিটার, তারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

পুলিশ জানায়, প্রথমদিকে ঘটনাটি পেট্রোলবোমা নিক্ষেপ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলেও তদন্তে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও ক্ষয়ক্ষতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের বাদল প্রামাণিকের ছেলে এরশাদ আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে বাঘা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :