ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ওসি সোহেল সরোয়ার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সরোয়ার। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ওসি মো. সোহেল সরোয়ার পূজা উদযাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পূজা উদযাপন কমিটির সদস্যদেরও সহযোগিতা প্রয়োজন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আলফাডাঙ্গা থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

আলফাডাঙ্গায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ওসি সোহেল সরোয়ার

আপডেট টাইম : ৪৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :