ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাউলভক্ত-সাধুদের পদচারণায় মুখরিত কুষ্টিয়া লালনের আখড়া বাড়ি

বাউলভক্ত আর সাধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত লালনের আখড়া বাড়ি। দূর-দূরান্ত থেকে ছুটে আসা কয়েক হাজার লালন ভক্ত ভিড় করেছেন সাঁইজীর ধামে। একতারা, দোতরা হাতে নিয়ে তারা গেয়ে চলেছেন লালনের গান। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা লালন একাডেমি চত্বর ও সামনের মাঠে অবস্থান নিয়েছেন।

আজ রোববার (পহেলা কার্তিক) বাউল সাধক লালন শাহর ১৩১তম তিরোধান দিবস। করোনা মহামারির কারণে সরকারিভাবে এবছরও বাউলসম্রাট ফকির লালন শাহর তিরোধান দিবস পালন না করার সিদ্ধান্ত থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দিবসটি উদযাপন করছেন বাউলভক্ত সাধু ও অনুসারীরা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির আহ্বায়ক সাইদুল ইসলাম গত ১২ অক্টোবর সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, করোনা মহামারির সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারও তিরোধান দিবস উদযাপন করা হবে না। একইসঙ্গে দিবসটি উপলক্ষে সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করেই প্রতি বছরের মতো এবারও কয়েক হাজার লালন বাউলভক্ত আর সাধু এসে ভিড় করেছেন লালনের আখড়া বাড়িতে। আখড়া বাড়ির বাইরে লালন একাডেমির মাঠে নিজস্ব রেওয়াজে ভক্তি-শ্রদ্ধা করতে দেখা গেছে লালন অনুসারীদের।

নারায়ণগঞ্জ থেকে আসা ফকির পবন শাহ বলেন, সাঁইজীর ধামে আসতে তাদের কোনো দাওয়াত লাগে না। মনের টানে আসেন। এখন সাঁইজিকে ভক্তি জানিয়ে চলে যাবেন।

তবে আগতদের অভিযোগ, মেলা না হওয়ায় এবার ভক্ত-অনুসারীদের এক প্রকার না খেয়েই থাকতে হচ্ছে। সাধু সঙ্গ ও বাউল মেলা না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক বাউল, ফকির এবং লালনভক্ত।প্রায় দুশ বছর আগে কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল-ফকিরদের দল গঠন করেছিলেন ফকির লালন সাঁই। অহিংস, জাতপাতহীন ও মানবতাবাদী গান বেঁধে প্রচার করতেন তারা। দিনে দিনে দল বড় হতে থাকে। বাড়তে থাকে অনুসারী ও ভক্তের সংখ্যা। আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে লালনের গান আর তার অমর বাণী।

১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক দেহত্যাগ করেন ফকির লালন শাহ। এরপর ১৩১ বছর ধরে আখড়া বাড়িতে চলা রেওয়াজ হলো ১ কার্তিক লালনের তিরোধান দিবসে তার মাজার ধুয়ে মুছে পরিষ্কার করে বাউল-ফকিরদের জন্য অধিবাস, বাল্যসেবা এবং পূর্ণসেবার (খাবার) আয়োজন।

তিনদিন ধরে চলে লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা, মেলাসহ অনুষ্ঠান। এ অনুষ্ঠান ঘিরে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ অংশ নেয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির আহ্বায়ক সাইদুল ইসলাম সময়ের প্রত্যাশাকে বলেন, করোনা মহামারির কারণে এবছরও বাউল সাধক লালন শাহর তিরোধান দিবসে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। তারপরও ভক্ত-সাধুরা এসেছেন। তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনেকে চলেও গেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

error: Content is protected !!

বাউলভক্ত-সাধুদের পদচারণায় মুখরিত কুষ্টিয়া লালনের আখড়া বাড়ি

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :