ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলাদেশ শিক্ষক সমিতির মাগুরা সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে মাগুরা সদরের জাগলা হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি , হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক ও বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর ) দুপুরে মাগুরা শহরের সৈয়দ আতর আলী গনগ্রন্থাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো: আফজাল হোসেন, সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্য জোট মাগুরা জেলা শাখা।
এসময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোট মাগুরা জেলা শাখা। মো: মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম আনিসুর রহমান সাধারণ সম্পাদক  বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখা ।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও  সহকারী শিক্ষকসহ প্রায় ১শত জন শিক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করনের ১ দফা দাবীতে আগামী ৫ অক্টোবর ঢাকায় মহা সমাবেশে যোগদানের জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের আহবান জানানো হয় ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

error: Content is protected !!

বাংলাদেশ শিক্ষক সমিতির মাগুরা সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :