ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বনপাড়া পৌর এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার অভিযান শুরু

আমিরুল ইসলাম, বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধভাবে দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার অভিযান শুরু করেছে বনপাড়া পৌর প্রশাসক।

উপজেলার বনপাড়া পৌর এলাকায় বনপাড়া-গোপালপুর সড়কের পাশে ৭৪ শতক সরকারি খাস জমি দখল করে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।

আজ (২০ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম নেতৃত্বে স্থানীয় ভূমি কর্মকর্তার যৌথ উদ্যোগে প্রাথমিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় একটি স্থাপনার কাজ চলমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক বন্ধ ও ভেঙে দেওয়ার নির্দেশনা দেন এবং তিনি ৭৪ শতক খাস জমিতে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত এ জায়গাটি দখল করে রেখেছিল স্থানীয় ভূমিদস্যুরা, যারা বসবাস ও দোকানপাট করে দখল করে রেখেছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে, সহকারী কমিশনার (ভূমি) বনপাড়া পৌর প্রশাসক সরেজমিনে এসে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মায়ের গর্ভে ভ্রূণের বিকাশ: কোরআনের বিস্ময়কর বর্ণনা

error: Content is protected !!

বনপাড়া পৌর এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার অভিযান শুরু

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :