ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে গ্রাম্য শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় এক সাংবাদিককে লাঞ্চিত করাসহ তার মোবাইল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কায়েমকোলা গ্রামের রুস্তম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৫) ও জয়েন উদ্দিন (৩০) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আব্দুর রশিদ মুন্সীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৫) কে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, নওপাড়া গ্রামের আব্দুর রশিদ মুন্সী ও তার প্রতিবেশী শহীদুল ইসলামের মধ্যে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে এ ব্যাপারে মিমাংসার জন্য সালিশ বৈঠক বসে। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে শহীদুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আব্দুর রশিদ মুন্সীর পাঁচ স্বজন আহত হন।

এ সময় রূপসী বাংলা টেলিভিশনের টাফ রিপোর্টার ভিডিও চিত্র ধারণ করতে গেলে হামলাকারীরা স্থানীয় সাংবাদিক সাহাবুল আলম কে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তার মোবাইল কেড়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

error: Content is protected !!

বড়াইগ্রামে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
মোঃআনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :