দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আসাদুর রহমান হাবিব: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলনে ব্যবহৃত অতিমাত্রার কম্পনের কারণে বিসিএমসিএল-এর অধিগ্রহণের বাইরের পার্শ্ববর্তী এলাকার যেসব বসতবাড়িতে তীব্র ফাটল দেখা দিয়েছে, জরিপ শেষে সেসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর, রবিবার মনমেলা বিসিএমসিএল হলরুমে বিসিএমসিএল-এর ইনফ্লুয়েন্স জোনের বাইরে বসতবাড়িতে ফাটলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই অনুদানের চেক বিতরণ করা হয়। বিসিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর চৌহাটি, চক মহেশপুর, চেরাপাড়া, মোবারকপুর, দক্ষিণ রসুলপুর, শাহাগ্রাম, হামিদপুর, বৈগ্রাম বাজার, বৈগ্রাম, জব্বরপাড়া ও কাশিয়াডাঙ্গার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এমপি। আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল মান্নান এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।
আসাদুর রহমান হাবিব:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলনে ব্যবহৃত অতিমাত্রার কম্পনের কারণে বিসিএমসিএল-এর অধিগ্রহণের বাইরের পার্শ্ববর্তী এলাকার যেসব বসতবাড়িতে তীব্র ফাটল দেখা দিয়েছে, জরিপ শেষে সেসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর, রবিবার মনমেলা বিসিএমসিএল হলরুমে বিসিএমসিএল-এর ইনফ্লুয়েন্স জোনের বাইরে বসতবাড়িতে ফাটলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
বিসিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর চৌহাটি, চক মহেশপুর, চেরাপাড়া, মোবারকপুর, দক্ষিণ রসুলপুর, শাহাগ্রাম, হামিদপুর, বৈগ্রাম বাজার, বৈগ্রাম, জব্বরপাড়া ও কাশিয়াডাঙ্গার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এমপি। আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল মান্নান এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।