ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গমাতা হলে থাকবেন ফুলপরী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের শিকার শিকার ফুলপরী খাতুনকে তার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বকুল ব্লকের ৫০১ নম্বর কক্ষে সিট বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফুলপরী সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রুম পছন্দ করেন। ইতোমধ্যে শেখ হাসিনা হল থেকে বিছানাপত্রও স্থানান্তর করেছেন তিনি।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পছন্দমতো হলে উঠতে পেরে উচ্ছ্বসিত ফুলপরী খাতুন। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে খুবই ভালো লাগছে। পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সঙ্গে না ঘটে, এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ভুক্তভোগী ছাত্রীকে সিট দেওয়ার বিষয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি হল প্রভোস্টের সহযোগিতায় ভুক্তভোগীর পছন্দ অনুযায়ী হলে সিট বরাদ্দ দিয়েছি। তাকে অভয় দেওয়া হয়েছে। সে নির্বিঘ্নে হল থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালাতে পারবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা

error: Content is protected !!

বঙ্গমাতা হলে থাকবেন ফুলপরী

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :