দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
৩৯১
বার পঠিত
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১২ অতিরিক্ত ডিআইজি’র শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১২ পুলিশ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিসিএস ১৫, ২০ ও ২৪তম (পুলিশ) ব্যাচের সদস্য এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)'তে কর্মরত আছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে অতিরিক্ত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ও মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহরিয়ার আলম, অতিরিক্ত ডিআইজি মোঃ আনিছুর রহমান, মোঃ জাহিদ হোসেন ভূইয়া, সৈয়দ মোসফিকুর রহমান, মোহাম্মদ হায়াতুন নবী, মোহাম্মদ আশিকুল হক ভূইয়া, আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, জেরিন আখতার বিপিএম, মোহাম্মদ ইউসুফ আলী, আব্দুল্লাহ আল জহির বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। আরও পড়ুনঃ পাবনায় অবরোধের নামে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ পরে অতিরিক্ত ডিআইজিগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তারা টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন। পরে সকলে বিকাল ৫টা ৩০ মিনিটের...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১২ পুলিশ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিসিএস ১৫, ২০ ও ২৪তম (পুলিশ) ব্যাচের সদস্য এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)’তে কর্মরত আছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে অতিরিক্ত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ও মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহরিয়ার আলম, অতিরিক্ত ডিআইজি মোঃ আনিছুর রহমান, মোঃ জাহিদ হোসেন ভূইয়া, সৈয়দ মোসফিকুর রহমান, মোহাম্মদ হায়াতুন নবী, মোহাম্মদ আশিকুল হক ভূইয়া, আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, জেরিন আখতার বিপিএম, মোহাম্মদ ইউসুফ আলী, আব্দুল্লাহ আল জহির বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
পরে অতিরিক্ত ডিআইজিগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তারা টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন। পরে সকলে বিকাল ৫টা ৩০ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।