ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফের বিদ্যুৎ উৎপাদনে রামপাল, কিছু কমবে লোডশেডিং

কয়লা সংকটে গত ২৩ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়, রাত সাড়ে ১০টার দিকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পর্যায়ক্রমে তা বাড়বে। বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।আনোয়ারুল আজিম বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট মঙ্গলবার রাত ৯টা থেকে পুনরায় চালু করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে কয়লা সংকটের কারণে গত ২৩ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল।’
গ্যাস সংকটে চট্টগ্রামের সব গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ দেশের বেশ কয়েকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। যার ফলে এখন দিনে তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গড়ে ৪-৫ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। আজ মঙ্গলবার রামপাল উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিংয়ের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।বিআইএফপিসিএল সূত্র জানিয়েছে, বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি বাগেরহাটের রামপালে। উৎপাদন শুরু হওয়া একটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। আগামী জুনে দ্বিতীয় ইউনিটও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।
গত ১৭ ডিসেম্বর রাতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ২৭ দিনের মাথায় কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রটি চালু হয়েছিল। দুই মাস পর গত ১৫ এপ্রিল আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয় এই মেগা প্রকল্পের উৎপাদন। তিন দিন বন্ধ থাকার পর ১৮ এপ্রিল সচল হলেও কয়লা সংকটে ২৩ এপ্রিল রাত থেকে ফের উৎপাদন বন্ধ ছিল।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

error: Content is protected !!

ফের বিদ্যুৎ উৎপাদনে রামপাল, কিছু কমবে লোডশেডিং

আপডেট টাইম : ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :