ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুলবাড়ীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুর রহমান হাবিব:

“মাদকমুক্ত ফুলবাড়ী চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির আয়োজনে উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশীদ আলম মতি। তিনি বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূল করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। শহর, বন্দর ও গ্রামাঞ্চলের প্রতিটি অলিগলিতে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। তিনি বলেন, বর্তমান সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি।

তিনি আরও বলেন, সীমান্তপথে মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মুর্তজা হক অষ্টিন, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোন্নাফ মুকুলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

ফুলবাড়ীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :