ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ 

 ফরিদপুর জেলা ছাত্রলীগের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাএ সমাবেশ অনুষ্ঠিত 

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ‌ পতাকা উত্তোলন  , পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে   ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ‌ তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে আজ সোমবার ‌ সকাল সাড়ে ১১ টায় শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ক্যাম্পাসে ফিলিস্তিনি জাতীয় পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাএ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ সভাপতি আশিক মোরতাজা হাসান জয়, সহ সভাপতি ইমামুল মিয়া আজম, শহর ছাত্রলীগের  সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত,সদর থানা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সয়েম, অর্থ সম্পাদক মিরাজুল ইসলাম ইফাত, উপ দপ্তর সম্পাদক নাইম হোসেন, উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
ছাত্র সমাবেশে বক্তারা বলেন যে, দখলদার ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ ও ফিলিস্তিনির মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ক্রমাগত ও জোরালো সমর্থক এবং ইসরাইলের দখলদারিত্বের বিরোধী। বাংলাদেশ ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে সমর্থন করে। বাংলাদেশ সরকার ফিলিস্তিনি ছাত্রদের বাংলাদেশে মেডিকেলে কলেজগুলোতে  শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে।বর্তমান সময়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী অপরাধ পরিচালনার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ ও  সচেতন নাগরিকরা  যে  আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তার সাথে সংহতি প্রকাশ করেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ 

আপডেট টাইম : ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :