ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা

হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদের সামনে সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

‘‘স্বৈরাচার আওয়ামী লীগকে সুবিধা দিতে ২০০৮ সালে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করেন তৎকালীন নির্বাচন কমিশন’’ বলে মানববন্ধনে মন্তব্য করেন সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর-৪) পুনরুদ্ধার কমিটি। এসময় দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্যরা।

সদরপুর ও চরভদ্রাসন এই দুই উপজেলা নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগকে সুবিধা দিতে ১/১১ সরকার প্রশাসনিক সুবিধা ও ভৌগলিক অখন্ডতা আমলে না নিয়ে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে আসন বিন্যাস করেছিলেন। এতে নদী ভাঙন কবলিত এই অঞ্চলের জনগণের উন্নয়ন, প্রশাসনিক সুবিধা, শিল্প সংস্কৃতিসহ নানা ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ২০০৮ সালে করা অযৌক্তিক সংসদীয় আসনের সীমানা বিলুপ্ত ঘোষণা করে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে ২০০১ সালের ন্যায় সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধারের জোর দাবি জানান।

সংগঠনের সদস্য সচিব মো: আখতার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ সংসদীয় আসনের পুনরুদ্ধার কমিটির আহŸায়ক মোঃ কুদ্দুস খান, সাবেক বিএনপির সংসদ সদস্য প্রার্থী শাহ আলম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান (বদু), উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ সদরপুর-চরভদ্রাসনের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

error: Content is protected !!

ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :