ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কবীরের মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলফাডাঙ্গার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ গোলাম কবীর।

শনিবার সকালে আলফাডাঙ্গা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রোকন উদ্দিন সহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ফরিদপুর জেলা কৃষকলীগের সহসভাপতি, ফরিদপুর জেলা শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য আওয়ামী পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ গোলাম কবীর বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন পালন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি।

আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতি করে যাবো। আমি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ গোলাম কবীর আমার বেড়ে ওঠার পিছনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরাসরি হাত ছিল। তার অবদান না থাকলে আমি আজ ডাঃ গোলাম কবীর হতে পারতাম না। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মধ্যে এত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

বঙ্গবন্ধু ডাকে ষাড়া দিয়ে দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর জন্য আমি রাশিয়াতে পড়ালেখা করার সুযোগ পেয়েছি। যাবার সময় তিনি একটি কথা বলেছিলেন ডাক্তার হয়ে যেনো দেশে এসে সাধারণ মানুষের সেবা করি। শুধু মাত্র বঙ্গবন্ধুর কথায় বিলাসী জীবন বর্জন করে দেশে ফিরে সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছি।

দ্বাদশ সংসদ নির্বাচনে আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে ফরিদপুর-১ আসনের নমিনেশন চাইবো। নেত্রী নমিনেশন যাকেই দিন আওয়ামী লীগের পক্ষে থেকে রাজনীতি করবো আমি। আমার জন্য সবাই দোয়া করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাব-এজেন্টদের জবাবদিহি ও রিক্রুটিং এজেন্সিগুলোর গ্রেডিং প্রয়োজন

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কবীরের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :