ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর সদর  চরমাধবদিয়া ইউনিয়ন জাতীয়  শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর সদর চর মাধবদিয়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সম্মেলন আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। স্থানীয়  মমিনখারহাট মাঠ প্রাঙ্গনে জাতীয়  শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার  উদ্যোগে  সংগঠনের সদস্য সচিব ইমান আলী মোল্লার সভা -পতিত্বে ইউনিয়ন শ্রমিকলীগের   এ  সম্মেলন অনুষ্ঠিত হয়।
 উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামিম হক, বিশেষ  অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক  মোঃ আরিফ, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা  শাখার আহবায়ক ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর  গোলাম মোঃ  নাছির ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল  ইসলাম, সাধারন সম্পাদক  এ্যাডঃ আউয়াল সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
 প্রধান অতিথি  তার বক্তব্যে বলেন,বাংলাদেশ  আওয়ামীলীগ ঐতিহ্যবাহী  একটি   রাজনৈতিক দল যার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।  জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ দল। যিনি ত্রিশ  লক্ষ  শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি  স্বাধীন সার্বভৌম দেশ এনেছেন।  তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ  হাসিনা অনেক সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম ও দক্ষ  নেতৃত্বে দেশের অগ্র যাত্রা কে এগিয়ে  নিয়ে যাচ্ছেন।
 বিশেষ অতিথির ভাষণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির দৃশ্যমান বড় সাফল্য  পদ্মা সেতুর স্বপ্নজয়।  মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে সবাইকে উম্নয়নের  ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।
 সম্মেলনের শেষ পর্যায়ে মেহেদী হাসান পলাশ বেপারি  কে আহবায়ক ও খলিল শেখকে সদস্য সচিব ঘোষনা করে ৩৩ (তেত্রিশ) সদস্য বিশিষ্ট কমিটি  প্রদান করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এক ভ্রমণকণ্যার ভয় জয় করে পৃথিবী দেখা | তাঁHER কথা | পর্ব–০৭

error: Content is protected !!

ফরিদপুর সদর  চরমাধবদিয়া ইউনিয়ন জাতীয়  শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :