ফরিদপুর সদর চর মাধবদিয়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সম্মেলন আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। স্থানীয় মমিনখারহাট মাঠ প্রাঙ্গনে জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সদস্য সচিব ইমান আলী মোল্লার সভা -পতিত্বে ইউনিয়ন শ্রমিকলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামিম হক, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক মোঃ আরিফ, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাছির ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ আউয়াল সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল যার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ দল। যিনি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশ এনেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম ও দক্ষ নেতৃত্বে দেশের অগ্র যাত্রা কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিশেষ অতিথির ভাষণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির দৃশ্যমান বড় সাফল্য পদ্মা সেতুর স্বপ্নজয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে সবাইকে উম্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।
সম্মেলনের শেষ পর্যায়ে মেহেদী হাসান পলাশ বেপারি কে আহবায়ক ও খলিল শেখকে সদস্য সচিব ঘোষনা করে ৩৩ (তেত্রিশ) সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করেন।