ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক বালিকা কাবাডি প্রতিযোগিতা

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানের মাধ্যমে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় ফরিদপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা যুব কাবাডি প্রতিযোগিতা।

প্রতিযোগিতার প্রথম খেলায় বালিকা বিভাগে ফরিদপুর জেলা দল ৪৩-১৩ পয়েন্টে রাজবাড়ী জেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে।

এর আগে ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মিনহাজুল আবেদীন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, টি আই মো. খুরশিদ, অংশগ্রহণকারী বিভিন্ন দলের কর্মকর্তা, ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার বাবুল হুসাইন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা মানসিক প্রশান্তিকে বিকশিত করে, আর তাই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। এছাড়া, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। তবে, অন্যান্য খেলার জনপ্রিয়তার ভিড়ে এই খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই, এ প্রতিযোগিতার মাধ্যমে কাবাডি খেলা আবার শুরু হবে এবং এখান থেকে নিয়মিতভাবে এই খেলাগুলো পুনরায় চালু হবে। সর্বোপরি, এখান থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে দেশকে প্রতিনিধিত্ব করবে।

এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মোট আটটি জোনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে মধুমতি জোনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বুধবার সকালে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দল, নারায়ণগঞ্জ জেলা দল, রাজবাড়ী জেলা দল, ঢাকা জেলা দল, শরীয়তপুর জেলা দল, গোপালগঞ্জ জেলা দল ও মুন্সিগঞ্জ জেলা দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

error: Content is protected !!

ফরিদপুর শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক বালিকা কাবাডি প্রতিযোগিতা

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :