ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হকের সমর্থনে এক নির্বাচনী জনসভা রবিবার রাতে শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ সাঈদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ৩ আসনে নৌকার প্রার্থী শামীম হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইশতিয়াক আরিফ, বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খায়রুদ্দিন মিরাজ,পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম মৃধা, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মাহমুদা বেগম, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনার কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সদস্য ডাক্তার নাদিম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন সুলতানা, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মিসেস আলেয়া বেগম।
সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাপ্পি।
সভায় বক্তারা আগামী সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনে শামীম হককে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখতে হবে ।
বক্তারা আগামী ৭ জানুয়ারি ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হককে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 
























