ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইন গ্রেফতার

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৪৮৩ বার পঠিত

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানানো হয়। তার বিরুদ্ধে মারামারি, প্রভাব বিস্তার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বুধবার (২৫ আগস্ট) দুপুর দুইটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট হতে ফাইনকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এরপর তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়।

তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় চারটি মামলা ছাড়াও ও ঢাকার কাফরুল থানায় সিআইডির দায়েরকৃত মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়েরকৃত মামলার চার্জশীঠভুক্ত আসামী এই ফাহাদ বিন ওয়াজেদ ফাইন।

জানা গেছে, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ফাহাদ বিন ওয়াজেদ ফাইন ফরিদপুরের কৃষি কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি ছিলেন। গত বছরের ২০ এপ্রিল ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

২০২০ সালের ৭ জুন রাতে এক বিশেষ অভিযানে ফরিদপুরের তৎকালীন ক্ষমতাশালী একডজন নেতা পুলিশের অভিযানে গ্রেফতারের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি তাকে সাধারন সম্পাদকের পদ থেকে বহিস্কার করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

error: Content is protected !!

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইন গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
ফরিদপুর অফিসঃ :