ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা স্কুলের পুরস্কার বিতরণ ও ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা স্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মোজাম্মেল হক এবং সাইয়াদুল ফজল রতন স্যার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকা প্রীতিলতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোঃ বাকাইদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কাজ দুইটা, নিজের শরীর ভালো রাখা এবং লেখাপড়া করা। তিনি আরো বলেন, এই দুইটা জিনিস করলে বাকি জিনিসগুলো সাথে সাথে হয়ে যাবে। শরীর ভালো রাখার জন্য খেলাধুলা সুযোগ থাকলে খেলাধুলা করতে হবে। পাশাপাশি সমাজসেবা, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য করেও হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। তিনি আরো বলেন, শুধুমাত্র ক্লাসে ভালো ছাত্র হলেই সবকিছু করা সম্ভব না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব তোমাদের ভিতরে যে বোধটা আছে সেটা তোমাদের কাজে লাগাতে হবে। তোমাদের নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে, দেশের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। বৈশ্বিকভাবে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করতে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল হক, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর, জনতা জুট মিল। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রতন কুমার সাহা, বিদ্যালয়ের শিক্ষক এমডি জাহিদ হোসেন, নুরুল ইসলাম কাজল, শামীম জোয়ারদার, আহসান হাবীব প্রমূখ।

অনুষ্ঠানে মোজাম্মেল হক ছাত্রবৃত্তিতে ৬০ জন শিক্ষার্থীকে এবং সাইয়াদুল, ফজল, রতন স্যার শিক্ষাবৃত্তিতে মোট ২৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

error: Content is protected !!

ফরিদপুর জেলা স্কুলের পুরস্কার বিতরণ ও ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :