ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও উইনরক ইন্টারন্যাশনাল, আশ্বাস প্রকল্প ও ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায়, উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান(অনলাইনে উপস্থিত) , অতিরিক্ত পুলিশ সুপার ‌ শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম,উইনরক ইন্টারন্যাশনাল পলিসি এডভোকেট স্পেশালিস্ট মৃন্ময় মহাজন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মাসুদ আলী, ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন “অভিবাসনের অনেক ভুল মানব পাচারের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে। মানব পাচারে আক্রান্ত ব্যক্তিরা অভ্যন্তরীণ পাচার, আন্তঃ সীমান্ত পাচার সাগর পথে পাচার হয়ে থাকে । মানুষ যেখানেই অভিবাসনের সপ্ন দেখে পাচারকারী চক্র সেখানেই জাল বিস্তার করছে। বক্তারা বলেন ‌ মানবপাচারের পেছনে অর্থনৈতিক ও সামাজিক কারণ রয়েছে।

জাতীয় কর্মপরিকল্পনা ২০২৫ অনু্যায়ী মানব পাচার প্রতিরোধে মূল লক্ষ্য ৫টি কারণ তুলে ধরা হয়। এছাড়া মানব পাচারে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বেশি ব্যবহার করা হচ্ছে। মানব পাচার উদ্ধারকৃত ব্যক্তিরা যাতে পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য এ প্রোগ্রামের আওতায় যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

এছাড়া বর্তমানে এন্টি ট্রাফিকিং ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফরিদপুরে মানব পাচারের মোট মামলা ৫৬ টি এবং মীমাংসকৃত মামলার সংখ্যা ১৩ টি। পারস্পারিক সহযোগিতা ও সংযোগ জাতীয় রেফারেল কাঠামোর আওতায় সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর

error: Content is protected !!

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :