ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করলেন পলাশ

মানিক কুমার দাস:

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করেছেন আফজাল হোসেন খান পলাশ। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন ও নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, সহ-সভাপতি দীপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তমিজউদ্দিন তাজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থেকে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এর আগে সকাল সাড়ে ৮ টায় তিনি ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পিতা, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করলেন পলাশ

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :