বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর ১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রহমানের সহযোগিতা ও নির্দেশনায় পবিত্র রমজান মাস উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেলে রুকসু ভবনের সামনে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি চৌধুরী শফিউল আশরাফী মধু, সহ-সভাপতি হাসিবুল হাসান রিহাদ দপ্তর সম্পাদক অর্ঘ্য চক্রবর্তী, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান।
|
ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোহাইমিনুল ইসলাম তোহা, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক কাউসার আহমেদ আবিদ। এদিন তারা শতাধিক রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 

























