ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর শহরের কাঠপট্টিস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের আহবায়ক বেনজির আহমেদ তাবরীজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহসভাপতি অনিক খান জিতু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল, সাধারণ সম্পাদক রাকিব ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন কোনো ষড়যন্ত্রই সফল হবে না । সরকারের পতন ছাড়া বিএনপি-র একজন কর্মীও ঘরে ফিরে যাবে না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন পিছনে ফেরার কোন সুযোগ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ সময় তিনি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ স্থল থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে কাঠপট্টি রাস্তার মাথায় শেষ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল, দেলাওয়ার বললেন, ‘বেস্ট অব লাক’

error: Content is protected !!

ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :