ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন একেএম জাহিদুল হাসান

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।

সোমবার জেলা শ্রেষ্ঠ উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একেএম জাহিদুল হাসান তাঁর আদর্শ, সততা ও দক্ষতার জন্য একজন জনপ্রিয় ব্যক্তি। আলফাডাঙ্গা উপজেলাতে অত্যন্ত সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করছেন।

শিক্ষা প্রসারের পাশাপাশি সব ভালো কাজে তিনি অংশগ্রহণ করে উপজেলাবাসীকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে গড়ে তুলেছেন। করোনাকালে নিজে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করে চলছেন। মাদক নির্মূলে উপজেলা চেয়ারম্যান সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। এসব কিছু বিবেচনায় তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত করেছেন।

শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি প্রাপ্তির প্রতিক্রিয়া জানতে উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জানান, এ অর্জন উপজেলাবাসীর অর্জন। আশা রাখি উপজেলা বাসীর যে কোনো ভালো কাজে পাশে থাকবে।

মাদকের বিরুদ্ধে রুখে দাড়াবে। তাহলে এক সময় আলফাডাঙ্গা উপজেলা দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।

আমি উপজেলাবাসীকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সততার সাথে কাজ করতে চাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন একেএম জাহিদুল হাসান

আপডেট টাইম : ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :