ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত

ফরিদপুর শহরস্থ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের সামনে গত রবিবার রাত বারোটায়  শিক্ষার্থীদের ওপর নেশাগ্রস্থ দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন- অনুজিৎ দত্ত (২২), পার্থ অধিকারী (২১) ও মো. রাশেদুল (২৪)।
রাতে কলেজটির দুইজন শিক্ষার্থী খাবার খেতে কলেজ ক্যাম্পাস থেকে বের হলে দুজন দুর্বৃত্ত জানতে চান কেন কলেজ ক্যাম্পাস থেকে বের হয়েছেন, কার অনুমতি নিয়েছেন। এসময় তাদের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেয় এবং  তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় কলেজটির তিন শিক্ষার্থী আহত হন। পরে কলেজটির শিক্ষার্থীরা আজিজুল হক হামিম (১৭) নামে একজন দুর্বৃত্তকে আটক করে পুলিশে দেন।
 কলেজের মেইনগেটের সামনে এক নেশাগ্রস্থ দুর্বৃত্ত অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একজন শিক্ষার্থীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এতে ক্যাম্পাসের আবাসিক হলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওই দুর্বৃত্ত (আজিজুল হক হামিম-১৭) কে গণপিটুনি দেন। কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে ওই দুর্বৃত্তকে আটক করে থানায় নিয়ে যান।
 সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ কলেজের দ্বিতীয় মেইনগেট ও মেইন রোডে পর্যাপ্ত আলো না থাকার কারণে অধিকাংশ সময় মাদকসেবীদের আনাগোনা ও অন্ধকার স্থানে মাদক গ্রহণ করতে দেখা যায়। এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য যে, এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়েও ক্যাম্পাসের মধ্যে হুমকিতে আছেন বলে জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :