ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ৬টি চোরাই মটরসাইকেল সহ আটক ৫

ছয়টি চোরাই মটরসাইকেল সহ ৫জনকে আটক করেছে ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা। এ নিয়ে জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়েছে জেলার গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালমারী ও মধুখালী থানায় অভিযান চালিয়ে ৬টি মটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা গেছে, মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বারিক মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ি থেকে দু’টি চোরাই মটরসাইকেল ( টিভিএস ব্রান্ডের এ্যাপাচি্ ও বাজাজের পালসার) উদ্ধার সহ তাকে গ্রেফতার করে। একই গ্রাম থেকে আরো তিন জনের কাছ থেকে গাড়িসহ তাদের আটক করেন।

তারা হলো, বিপুল মোল্লা (৩৭) এর কাছ থেকে একটি ১২৫ সিসি ডিসকাভার মটরসাইকেল ও ইলাহী মোল্লার কাছ থেকে ১৩৫ সিসি ডিসকাভার মটরসাইকেল একটি এবং বোয়ালমারী উপজেলার মুজুরদিয়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে শাহিন মোল্লা (৩৮) এর কাছ থেকে দুটি টিভিএস ব্রান্ডের এ্যাপাচি আরটিআর ও একই উপজেলার চন্দনী গ্রামের আকুব্বর মোল্লার ছেলে তুহিন মোল্লাসহ তাদের ৫ জনকে গ্রেফতার করেন।

এ নিয়ে ফরিদপুর জেলার পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, বোয়ালমারী ও মধুখালী এ দুটি থানা চোরাই মটরসাইকেল বিক্রি করে বলে আমাদের কাছে তথ্য আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি মটরসাইকেল সহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, মুজিবুর রহমানের ক্ষোভ

error: Content is protected !!

ফরিদপুরে ৬টি চোরাই মটরসাইকেল সহ আটক ৫

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :