ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ১ আসনে সাখাওয়াত হোসেন এর গনসংযোগ

জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর ১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সম্প্রতি আলফাডাঙ্গা পৌর সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন তিনি।
এছাড়া বোয়ালমারী বাজারসহ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা, ময়না ইউনিয়নের ঠাকুরপুর বাজার, মধুবর্নী বাজার, সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার ও মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং চা চক্রে মিলিত হন। এ সময় সাধারণ জনগণও সাখাওয়াত হোসেনকে কাছে পেয়ে তাদের সুবিধা-অসুবিধার কথা খুলে বলেন।
গনসংযোগকালে ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যচিত্র জনগণের কাছে তুলে ধরেন। এ সময় সাখাওয়াত হোসেন বলেন, দেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
আমি এমপি হই আর না হই, আজীবন আপনাদের সেবক হয়েই পাশে থাকতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা মানেই দেশ এবং দেশের মানুষের উন্নয়ন। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগনের জন্য কাজ করার বেশি সুযোগ পাবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চাইলে, আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে জনসেবায় কাজ করে যাবো।
গনসংযোগকালে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সাখাওয়াত হোসেন ব্যক্তিগত অর্থায়নে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন এবং অসহায় ও দুঃস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে ১ আসনে সাখাওয়াত হোসেন এর গনসংযোগ

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
মুকুল বোস, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :