ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২৪) নামে এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ও ভুক্তভোগী শিশুর নানি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী শিশুর বাড়িও একই গ্রামে।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন ১১ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুমন হাওলাদার। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়।

পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর (খ) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, শিশুদের প্রতি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের এ রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। পাশাপাশি সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

error: Content is protected !!

ফরিদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :