ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ১০ কোটি টাকা আত্মসাত মামলার দায় স্বিকার করে অঙ্গীকার নামায় জামিন পেলেন এনজিও কর্মকর্তা

ফরিদপুরের নয় কোটি ৯৬ লাখ ৩৫ হাজার সাতশ ৯২ টাকা অডিট আপত্তির দায় স্বিকার করে মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন পল্লী প্রগতি সহায়ক সমিতির বরখাস্তকৃত সাবেক নির্বাহী পরিচালক অলিয়ার রহমান খান।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ফরিদপুর তাকে (অলিয়ার রহমান) দায় স্বিকার করে তিনটি পৃথক পে অর্ডারের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করত: নিজসহ তিনজন ওয়ারিশগণের (স্ত্রী রহিমা, ছেলে শাতির ইবনে ওয়ালি ও কন্যা ইফফাত আরা ফারজানা) অঙ্গীকার নামায় আদালত কর্তৃক ধার্য তারিখের মধ্যে বাকি টাকা পরিশোধ করবেন মর্মে অঙ্গিকার নামা প্রদান করায় জামিন প্রদান করেন।
মামলার বাদী ও সংস্থার জেনারেল সেক্রেটারী আব্দুল কুদ্দুস মোল্লা জানান, ইতিপুর্বে এক্সটার্নাল ও ইন্টার্নাল অডিট আপত্তির কারণে তাকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে সংস্থার নিয়মানুযায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হলে তিনি গত ১৮ অক্টোবর আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে, আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। তিনি আরো জানান, তিনটি পৃথক পে অর্ডারের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করেছেন তিনি, বাকি নয় কোটি ৯৩ লাখ ৩৫ হাজার সাতশ ৯২ টাকা আদালত কর্তৃক ধার্যকৃত তারিখের মধ্যে পরিশোধ করবেন বলে অঙ্গীকার নামা প্রদান করেছেন।
মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের কনিষ্ঠ পুত্র শাতিল ইবনে ওয়ালি বলেন, তিনি (অলিয়ার রহমান খান) দীর্ঘ দিন ধরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। দ্বায়িত্ব পালনকালে কোনো ভুল ছিলো কিনা তা আমরা নিশ্চিত নই। যেহেতু অডিট আপত্তি তোলা হয়েছে, জামিনে মুক্তির পর বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তাছাড়া অভিযোগকারীর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, উভয়পক্ষ বসে আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার চেষ্ট করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল

error: Content is protected !!

ফরিদপুরে ১০ কোটি টাকা আত্মসাত মামলার দায় স্বিকার করে অঙ্গীকার নামায় জামিন পেলেন এনজিও কর্মকর্তা

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :