ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে স্ত্রী হত্যাকারী স্বামী আটক ও বিকাশের ৫ প্রতারক গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার দুটি পৃথক ঘটনায় স্ত্রী হত্যাকারী স্বামী আটক ও বিকাশের ৫ প্রতারক কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ বিষয়ে সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহম্মদ ইমদাদ হুসাইন জানান, গত ২৩ এপ্রিল নগরকান্দা থানা এলাকার মানিকনগর ব্রীজের পাশে মনিরা আক্তারের লাশ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মনিরা কে হত্যার ঘটনায় নিহতের ফুপু ফুলজান খাতুন মৃতের স্বামী সাহেব আলী ও তার প্রথম স্ত্রী জোসনা বেগমসহ অজ্ঞাতনামা  আসামী করে নগরকান্দা থানায় মামলা দায়ের করে।
২৬ এপ্রিল জোসনা বেগম কে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। নিহতের স্বামীকে গত কাল শুক্রবার ঢাকা জেলার দোহার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক সাহেব আলী পারিবারিক কলহের কারণে তার স্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই কর্র্মকর্তা। আসামীর দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ।
এদিকে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন প্রতারণার অভিযোগে জেলার ভাঙ্গা উপজেলার কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ী থেকে পাঁচ প্রতারক কে ৬টি মোবাইল ও বিভিন্ন কোম্পানীর ১৮টি সিম সহ তাদের গ্রেফতার করে ভাংগা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তা ‌ জানান, বিভিন্ন সময় এই চক্রের সদস্যরা সুকৌশলে সাধারণ মানুষ কে কল করে বয়স্ক ভাতা, শিক্ষার উপবৃত্তি, ঈদসহ বিভিন্ন অফার, বিকাশ ও নগদের একাউন্ট সংক্রান্ত বিভিন্ন অজুহাতে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে থাকে। ভাংগা থানা এলাকার গোয়েন্দা সদস্যদের একটি দল গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাদের কে গ্রেফতার ভাঙ্গা উপজেলার কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ী থেকে তাদেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে এই ধরণের প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ১৮টি সিম কাড, অপরাধ মুলক কাজে ব্যবহৃত বিভিন্ন এ্যাপস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলো মো, ইব্রাহিম আকন, ফাইজুর মাতুব্বর, শাহিনুর মাতুব্বর, অনিক শিকদার, লিটু মাতু্ব্বর। আটক সকলে ওই এলাকার বাসিন্দা বলে জানান তিনি।সংবাদ সম্মেলন শেষে সকল আসামীদের কে আদালতে পাঠানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

error: Content is protected !!

ফরিদপুরে স্ত্রী হত্যাকারী স্বামী আটক ও বিকাশের ৫ প্রতারক গ্রেফতার

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :