ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুর জেলা  বিএনপি’র উদ্যোগে সংগঠনের আহ্বায়ক  এ্যাড. সৈয়দ মুদাররেস আলী ইছার সভাপতিত্বে  বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায়  জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা,  মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব  একেএম কিবরিয়া স্বপন,  জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক  আযম খান, আতাউর রশিদ বাচ্চু,  মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,সদস্য সচিব  গোলাম মোস্তফা মিরাজ,  কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক  নাজমুল হাসান চৌধুরী রঞ্জন  সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
  অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়  বক্তারা বলেন তৎকালীন আওয়ামী দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত,এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ও আওয়ামী দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও  দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত  করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ

error: Content is protected !!

ফরিদপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :